Friday , 28 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কুয়াকাটায় ৪ লাখ ইয়াবাসহ আটক ১৬

প্রতিবেদক
Newsdesk
February 28, 2025 9:33 pm

পটূয়াখালী প্রতিনিধি :

কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক বহনকারী ১টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে লেম্বুর বন এলাকায় র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে একটি পলিতের ভেতর হলুদ স্কচটেপে মোড়ানো অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা ১২ টায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার থেকে এক লাখ পিস ইয়াবা এবং সমুদ্র মোহনায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ১৬ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোফাচ্ছেল হোসেন (৬০), ছবুর আহম্মদ (৫৪), নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), মোস্তাক আহম্মদ (৪৮), তহিদুল আলম (৪৮), মোবারক হোসেন (৪৫), সেলিম মাঝি (৪২), আবু তালেব (৪০), ফজলে করিম (৪০), আব্দুল খালেক (৪০), খলিল আহম্মদ (৩৯), সোয়দ আলম (৩৭), আব্দুল নবী (৩০), আলফাত (৩০) ও ওমর ফারুক (২৮)।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লে. কমান্ডার মো. তানভীর আজবাল প্রেস ব্রিফিংয়ে বলেন, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ লাখ পিস ইয়াবাসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। আটককৃত ১৬ পাচারকারীকে শুক্রবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবাসহ মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ২৭৬ কোটি টাকার অনুদান ইউনেস্কোর

হামের রোগী ফেরত নয়, বাড়াতে হবে শয্যা

স্থানীয় সরকার প্রতিনিধিদের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমরা একই পরিবারের মানুষ :ফরিদা আখতার

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি

ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

আনসারের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ নিহত দুই

কোরবানির পশুর চামড়া ঢাকায় বর্গফুট ৬০ টাকা, বাইরে ৫৫ টাকা

বিএনপি এলে ভোটের তারিখ পেছানোর বিষয়ে ভাববে ইসি