Wednesday , 18 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

আনসারের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদক
Newsdesk
September 18, 2024 5:51 pm

নিজস্ব প্রতিবেদক :

নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে একজন উপ-মহাপরিচালক ও দু’জন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ থেকে জারি করা সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল আলম, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান এবং কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাদের দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে। সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারার বিধান অনুযায়ী তাদের ১৭ সেপ্টেম্বর তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল আলম ময়মনসিংহ রেঞ্জে, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান চট্টগ্রাম রেঞ্জে এবং কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকবেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জুলাই-আগস্টে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব: ফখরুল

এখনো জমা পড়েনি ১ হাজার ৬৫৪টি অস্ত্র

ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না নির্বাচন কর্মকর্তারা

শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে: ড. ইউনূস

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সচিবালয়ে আগুন দিয়েছে ফ্যাসিস্ট সরকারের খুনিরা: মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি, চলছে প্রস্তুত

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তাদের ষড়যন্ত্র আছে: সালাউদ্দিন টুকু