Monday , 16 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জাফলংয়ে উপদেষ্টাদের পথরোধের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রতিবেদক
Newsdesk
June 16, 2025 10:33 pm

সিলেট প্রতিনিধি :

সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার পথরোধের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার রাতে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন এসআই ওবায়দুল্লাহ।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, মামলার আসামি মো. শাহজাহান, দেলোয়ার হোসেন ওরফে দিলু ও উপজেলার ছৈলা গ্রামের মো. ফারুক মিয়াকে ভোররাতে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারতৃত ব্যক্তিদের মধ্যে দেলোয়ার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। তদন্তে বাকি দু’জনেরও সম্পৃক্ততা পাওয়া গেছে। রাতভর অভিযান চালিয়ে দেলোয়ার ও শাহজাহানকে সিলেটের মজলিশ হোটেল থেকে এবং ফারুককে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেয় ব্যবসায়ী ও শ্রমিক নামধারী ব্যক্তিরা।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নে ‘জিপিএমএস’ পদ্ধতি চালু

স্বাধীনতাকে এক পরিবারের সম্পদ বানানো হয়েছিল: ডা. শফিকুর

এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগ তদন্তে চট্টগ্রামে নির্বাচন কার্যালয়ে দুদকের অভিযান

জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ ইসির

নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

কেরানীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাম্য হত্যার ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্যের কমিটি