Monday , 5 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

‘বাইডেনের চিঠির পর বিএনপিকে এখন কে ক্ষমতায় বসাতে আসবে’

প্রতিবেদক
Newsdesk
February 5, 2024 1:09 pm


নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনাকে চিঠি দিয়ে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এখন বিএনপির কাছে জানতে চাই, অতঃপর কী? এখন আপনার কী বলবেন? এখন কে আপনাদের ক্ষমতায় বসানোর জন্য আসবে? যাদের ভেবেছিলেন এই সরকারকে হটাতে আসবে, তারা তো একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এখন কী বলার আছে? বিএনপি রোজ রোজ বিভিন্ন কথা বলছে। তাদের নেতারা তো অনেকেই পালিয়ে আছেন। কেউ গা ঢাকা দিয়েছেন, কেউ প্রকাশ্যে আসছেন না। এমনটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন আপনাদের সাহসের উৎস কী? সরকারকে ক্ষমতা থেকে হটানোর বা আপনাদের ক্ষমতায় আসার উপায়টা কী? কে আপনাদের সাহায্য করবে?

তিনি বলেন, দেশের জনগণ ইতোমধ্যে বিএনপির থেকে সরে গেছে। বিএনপি এবং তাদের সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করার পরও ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ২৮টি দল এই নির্বাচনে অংশ নিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংসদ বসে গেছে। সংসদ অধিবেশনের শুরুতেই স্ট্যাডিং কমিটি পর্যন্ত হয়ে গেছে। মঙ্গলবার থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। কয়েক দিনের মধ্যেই এই কার্যক্রম শেষ হবে। সংসদীয় কার্যক্রম পুরোপুরি শুরু হয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী, জাতীয় পার্টি সংসদের বিরোধী দলের ভূমিকায় আছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে টেকনাফে ৬১ রোহিঙ্গা উদ্ধার, আটক ৫

র্আথ-সামাজিক অগ্রগতির জন্য গুরুত্বর্পূণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করুন: প্রধানমন্ত্রী

সবই আছে আগের মেতো বদলায়নি কিছু শুধু ভোল পাল্টিয়েছে: মির্জা ফখরুল

হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের প্রতি নির্দেশ

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাজেকে ৩৮০ পর্যটক আটকা

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ

‘বাঘা যতীন’ খ্যাত নির্মাতা অরুণ রায় আর নেই