Monday , 11 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ফের বাংলাদেশে আশ্রয় নিলেন ২৯ বিজিপি সদস্য

প্রতিবেদক
Newsdesk
March 11, 2024 6:10 pm

নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ ঘিরে আবারো বাংলাদেশে প্রবেশ করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা।

সোমবার (১১ মার্চ) সকালে বিজিপির মোট ২৯ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, সীমান্তের কাছাকাছি এলাকায় গত এক সপ্তাহ ধরে গোলাগুলির শব্দ শোনা যায়নি। সীমান্তের লোকজন বলছেন মিয়ানমারের অভ্যন্তরে দূরের এলাকায় আরাকান আর্মির তাড়া খেয়ে এই ২৯ জন পালিয়ে এসেছেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে বিজিপির সংঘর্ষ শুরু হয়। এরই জেরে ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসেন বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমারের নাগরিক। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত পাঠানো হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ভূমিসেবায় দুর্নীতিতে কোনো ছাড় নেই: ভূমি সচিব

সাদিক অ্যাগ্রোতে ফের অভিযান, ৬টি ব্রাহামা গরু জব্দ

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর

বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত

সাবেক ডিআইজি প্রিজন্স বজলুরের ৫ বছর কারাদণ্ড

সাবেক ডিআইজি প্রিজন্স বজলুরের ৫ বছর কারাদণ্ড

আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভ উস্কে দিয়েছিল: জাতিসংঘ প্রতিবেদন

নগরকান্দায় এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে চরম অনিয়ম: পিয়ন ও পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে মূল্যায়নের অভিযোগ

বৃষ্টি কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস

৭১-এর চরম সময়ে কার কী ভূমিকা ছিল, আল্লাহ ভালো জানেন

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার