Tuesday , 13 January 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

‘সম্প্রীতি নষ্ট করতে হিন্দু বাড়িতে আগুন’

প্রতিবেদক
Newsdesk
January 13, 2026 7:51 pm

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলতে হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। আগুন দেওয়ার নানা আলামত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে নগরীর দুই নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পৃথক অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ লোকমান, মনির হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মো. পারভেজ।

বিস্তারিত তুলে ধরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ বলেন, ‘গত ডিসেম্বরে জেলার রাউজান ও রাঙ্গুনিয়ায় কিছু দুর্বৃত্ত কয়েকটি বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে কিছু বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত এবং কিছু বসতঘর একেবারে পুরে গেছে।’

তিনি বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উসকানিমূলক বক্তব্য,কয়েকজন রাজনৈতিক নেতার নাম এবং অর্ধশতাধিক মোবাইল নম্বর পাওয়া যায়। রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে ব্যানার টাঙিয়ে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনাগুলো ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।’

তিনি আরও বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২ জানুয়ারি বেলা সাড়ে ১২ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার কলেজ গেট এলাকা থেকে জড়িত মোহাম্মদ লোকমানকে গ্রেফতার করা হয়। তার বসতঘর তল্লাশি করে ৩টি খালি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। যা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ব্যানারের সাথে সম্পূর্ণ মিল রয়েছে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গৃহিত

চাঁদাবাজি দেখলেই ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ে করলেন শশী

পটুয়াখালীতে অবৈধ নিয়োগে অর্থ আত্মসাৎ, সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

ডেসকোর ম্যানেজার ইউসুফের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, মা-বাবার অবস্থা আশঙ্কাজনক

রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যান নিখোঁজ

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান ড. ইউনূস

“মিছিলের আগে গোয়েন্দারা নীরব, পরে মাঠে পুলিশ!” একদিনে একাধিক ঝটিকা কর্মসূচি ঘিরে পুলিশের অস্বস্তি |