Friday , 2 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মোবাইল নেটওয়ার্কে ফেসবুক-টেলিগ্রাম চলছে না

প্রতিবেদক
Newsdesk
August 2, 2024 4:00 pm

নিজস্ব প্রতিবেদক :

মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক চলছে না। চলছে না রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (০২ আগস্ট) দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এ নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ওই দিন দুপুর ২টার পর থেকে তা চালু হয়।

মোবাইল ডাটায় ফেসবুক ব্যবহার করেন, এমন অনেকে বলছেন, শুক্রবার দুপুর থেকে তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে। মেটার অন্যান্য প্ল্যাটফর্মগুলোও চলছে না।

এ প্রসঙ্গে গ্রামীণফোন জানায়, চলমান পরিস্থিতি বিবেচনায়, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেটে কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটির বেশি। ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবার ভিপিএনের ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির ওপর প্রভাব ফেলবে।

এর আগে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুকের ভূমিকার কথা বলেছিলেন।

ঘটনার ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মগুলোর কাছে চিঠি দিয়েছিলেন। তিনি গত ৩১ জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। ইউটিউব ইমেইলে ব্যাখ্যা দেয় এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সম্ভব নয়: নাহিদ ইসলাম

১৭তম শিক্ষক নিবন্ধনধারী:  সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ইসলামী জীবনযাপনে প্রশংসা কুড়াচ্ছেন লুবাবা

দেশের সরকারি হাসপাতালে সবকিছুই বিনামূল্যে হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৩ সালে দেশে সাইবার জগতে পর্নোগ্রাফি অপরাধ বেড়েছে : গবেষণা

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৬

লেবানন থেকে দেশে ফিরেছেন ৬৯৭ জন বাংলাদেশি

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের সভাপতি রানা, সম্পাদক উজ্জ্বল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা : ঝুঁকি নিয়ে চলছে যানবাহন