Saturday , 29 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

২০২৩ সালে দেশে সাইবার জগতে পর্নোগ্রাফি অপরাধ বেড়েছে : গবেষণা

প্রতিবেদক
Newsdesk
June 29, 2024 10:03 pm


নিজস্ব প্রতিবেদক :

গেল পাঁচ বছরের মধ্যে ২০২৩ সালে দেশে সাইবার জগতে পর্নোগ্রাফি অপরাধ প্রবণতা বেড়েছে। ভুক্তভোগীদের ১১ দশমিক ৩৫ শতাংশ এ ধরনের অপরাধে আক্রান্ত হয়েছেন। তবে ১৮ বছরের কম বয়সী শিশুদের ওপর সাইবার আক্রমণের হার কমে ১৩ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে। শনিবার (২৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) আয়োজিত এক সেমিনারে এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীরা প্রায়শই বিভিন্ন ধরনের কষ্টের মধ্য দিয়ে গেছে। জরিপে ভুক্তভোগীদের ৪৭ দশমিক ৭২ শতাংশ সামাজিক মর্যাদাহানি, ৪০ দশমিক ১৫ শতাংশ আর্থিক ক্ষতি এবং প্রায় সবাই মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন বলে উঠে এসেছে। মাত্র ১২ শতাংশ ভুক্তভোগী আইনের আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ৮১ দশমিক ২৫ শতাংশ সাধারণ ডায়েরি করেছেন। তবে ৮৭ দশমিক ৫ শতাংশ ভুক্তভোগীই জানিয়েছেন তারা সন্তুষ্ট হতে পারেননি।

জরিপের তথ্য থেকে জানা যায়, যারা জালিয়াতির শিকার হয়েছেন তাদের বেশিরভাগই শিক্ষিত। ৪০ দশমিক ৯ শতাংশ উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন, ২১ দশমিক ২১ শতাংশ স্নাতক ডিগ্রিধারী, ১৬ দশমিক ৬৬ শতাংশ মাধ্যমিক শিক্ষা এবং ১২ দশমিক ৮৭ শতাংশ মাধ্যমিকের নিচে রয়েছেন।

এ ছাড়া বাংলাদেশে সাইবার অপরাধ তালিকায় শীর্ষে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং, যা মোট অপরাধের ২১ দশমিক ৬৫ শতাংশ বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, ভুক্তভোগীদের ৭৮ দশমিক ৭৮ শতাংশের বয়স ১৮-৩০ বছরের মধ্যে। এ ছাড়াও আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশই নারী।

২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত ১৩২ জন ভুক্তভোগীর সাক্ষাৎকার নিয়ে সাইবার অপরাধ বিশ্লেষণ করা হয় এই গবেষণায়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানকে হারিয়ে ৯ বছরের টি-টোয়েন্টি খরা কাটাল বাংলাদেশ

ড. ইউনূসের চীন সফরের ফোকাস বিনিয়োগকারীদের দেশে আনা: প্রেস সচিব

মাদক উদ্ধার ছাড়াই মামলা, রাঙ্গাবালী থানা পুলিশের বিরুদ্ধে দুই ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বিমানে হেনস্থার মুখে পড়েছেন ইমন চক্রবর্তী

আর পচন নয়, সুস্থ-সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই: ড. ইউনূস

মঙ্গলবার আসবে চূড়ান্ত সিদ্ধান্ত

মঙ্গলবার আসবে চূড়ান্ত সিদ্ধান্ত

সত্য ও বস্ত‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌নের মাধ্যমেই একজন সাংবা‌দি‌কের পেশাগত দায়িত্বশীলতার প‌রিচয়

যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিয়ে হত্যা

নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার