রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিমানে হেনস্থার মুখে পড়েছেন ইমন চক্রবর্তী

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৩, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক :

ভারতের পশ্চিম বাংলার গায়িকা ইমন চক্রবর্তী বিমানযাত্রায় বিরূপ অভিজ্ঞতার মুখে পড়েছেন। আর বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়লেন এই গায়িকা। তার অভিযোগ, এয়ার ইন্ডিয়াকে অতিরিক্ত টাকা দিয়েও, নিজেদের পছন্দের সিট পাননি তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১২ এপ্রিল) ইন্দোরে শো করেছেন ইমন চক্রবর্তী। আর সেখান থেকে বিমানে দিল্লি যাওয়ার পথে ঘটেছে হেনস্তার মতো এই ঘটনা।

ইমন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছিলাম আমরা। এমনকি পছন্দের সিটের জন্য অতিরিক্ত মূল্যও দেই। আর আপনাদের এমপ্লয়িরা সেই সিট দিয়ে দিল অন্য যাত্রীকে। এটা একদমই অনৈতিক আর গ্রহণযোগ্য নয়। ইন্দোর থেকে দিল্লি আসছি। বিরক্তিকর যাত্রা।’

ইমনের পোস্টের মন্তব্যঘরে আরও অনেকেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে হওয়া বিরূপ অভিজ্ঞতা আনলেন সামনে। একজন লেখেন, ‘যা খুশি তাই হচ্ছে’। অন্যজন লিখলেন, ‘গত মাসে আমাদের সঙ্গেও এরকম হয়েছে। আমরা দিল্লি থেকে কলকাতা আসছিলাম। আমরাও সিট পছন্দ করে অতিরিক্ত অর্থ দিয়েছিলাম। কিন্তু আমাদের সিটও অন্য যাত্রীকে দিয়ে দেওয়া হয় এভাবেই।’

একজন আবার ইমনকে কটাক্ষ করে লেখেন, ‘এই সমস্যাগুলো দেখেছি বেশি উচ্চশিক্ষিত এবং হাইপ্রোফাইল মানুষদের সঙ্গেই হয়। আমাদের মতো সাধারণ মানুষদের সঙ্গে আর হয় না। যদি কেউ এমন পোস্ট করে সেটা হাস্যকর ছাড়া কিছু নয়। এমন সমস্যায় পড়বেন না, ইকোনমি ক্লাস ছেড়ে বিজনেস ক্লাসে ট্রাভেল করুন।’

এই মন্তব্যের জবাবও দেন ইমন। বিরক্তি নিয়ে লেখেন, ‘আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড লোকজন খালি এসবই ভাবে। একদম অসহ্য ও বিরক্তিকর। আমার ব্যক্তিগত সমস্যা আমি শেয়ার করেছি, আপনার অসুবিধা হলে আমার প্রোফাইল বা পেজে আসবেন না। আর আসলেও ফালতু ফুটেজ খাওয়া বন্ধ করুন।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সিলেটে স্কুলছাত্র হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৪৯ হাজার ৯২৩ জন পাশ

খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না: মির্জা ফখরুল

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত তারেক রহমানের

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যে চিন্তিত নয় সরকার: ওবায়দুল কাদের

আছিয়ার ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জামায়াত আমির

বিএনপি ১৮২ আসনে জয়ী, জামায়াত পেল ৫৯, এনসিপি ২, স্বতন্ত্র ৭

দেশকে ভালোবাসার মানুষ কমে যাচ্ছে: মেয়র আতিক

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

দায়িত্ব নিলো ক্র্যাবের নতুন কমিটি