Sunday , 5 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চলতি সপ্তাহে আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

প্রতিবেদক
Newsdesk
July 5, 2026 10:02 am

আন্তর্জাতিক ডেস্ক :

চলতি সপ্তাহে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১১ জুলাই এ আলোচনা অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনার আয়োজন করবে পাকিস্তান। আগামী ১১ জুলাই এ আলোচনা অনুষ্ঠিত হবে। আসন্ন আলোচনায় ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের জব্দকৃত সম্পদ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

এতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া শেষ হওয়ার পর দেশটির প্রতিনিধিদল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১৮ জুন লেবাননসহ এ অঞ্চলের সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে ইরান ও যুক্তরাষ্ট্র।

এরপর গত ২২ জুন সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link