Wednesday , 17 July 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রতিবেদক
Newsdesk
July 17, 2024 10:45 pm


নিজস্ব প্রতিবেদক :

সারা দেশে বৃহস্পতিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

কর্মসূচির বিস্তারিত জানিয়ে রাত পৌনে ৮টায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ।

তিনি লেখেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।’

‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।

তিনি আরও লেখেন, ‘আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের’।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন

গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৭

রোজায় ডিম মাংসের দাম স্বাভাবিক থাকবে: মন্ত্রী

কী করতে চান, দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন: প্রধান উপদেষ্টাকে ফখরুল

দিন-রাত এক আতঙ্ক: ঢাকাজুড়ে সক্রিয় ছিনতাইকারী চক্র

নির্বাচনে ব্যত্যয় ঘটলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: শামসুজ্জামান দুদু

মনোহরখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে আরও

৬০ কোটি রুপি প্রতারণা মামলায় শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ