Sunday , 17 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৭

প্রতিবেদক
Newsdesk
December 17, 2023 3:48 pm


গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরের ভাওয়ালগড়ের বনখড়িয়া এলাকায় বুধবার ভোরে রেলপথে নাশকতার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম আজ শনিবার এ তথ্য জানান। পরে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়সহ বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ঘটনার পর পুলিশ বলেছিল, রেলপথ কাটার কাজে অক্সিঅ্যাসিটিলিন ও মিথেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। এ ধরনের কাজে দক্ষ একজনকে গাজীপুরের বাইরে থেকে ভাড়া করা হয়েছিল।

গত বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের শ্রীপুরে অক্সিঅ্যাসিটিলিন দিয়ে রেললাইনের শক্ত লোহার পাত গলিয়ে বিচ্ছিন্ন করা হয়। এ সময় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি কোচ (বগি) লাইন থেকে ছিটকে পড়ে। এতে এক যাত্রী নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনায় অচেনা ব্যক্তিদের আসামি করে ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়। পরে গত বুধবার রাতে নীলফামারীর ডোমারে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালানো হয়

সর্বশেষ - রাজনীতি