Tuesday , 11 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

​ ​বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির ৩১ সদস্যের শক্তিশালী কমিটি গঠন:

প্রতিবেদক
Newsdesk
August 11, 2026 11:28 pm

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির ৩১ সদস্যের শক্তিশালী কমিটি গঠন: হিরু সভাপতি, নুরুজ্জামান কার্যনির্বাহী সভাপতি ও কাজী জুয়েলকে সাধারণ সম্পাদক করে,দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন অগ্রযাত্রায় ঠিকাদারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও সমন্বিত ভূমিকা জোরদার করার লক্ষ্যে ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’-র নতুন কার্যনির্বাহী কমিটি ও সম্মানিত উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।
​বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অন্যতম ঐতিহ্যবাহী ও নিবন্ধিত সংগঠন (রেজিস্টার্ড ক্রমিক নং-১১৩) হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৩১ সদস্য বিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট সম্মানিত উপদেষ্টা মন্ডলী আত্মপ্রকাশ করল।
​নবনির্বাচিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান হিরু এবং কার্যনির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান সিকদার। এছাড়া সংগঠনের সার্বিক সাংগঠনিক দক্ষতা ও সমন্বয় ত্বরান্বিত করতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী জুয়েল।
​সংগঠনের নীতি-নির্ধারণ ও দিকনির্দেশনামূলক সহায়তা প্রদানের জন্য বিদ্যুৎ খাতের জ্যেষ্ঠ ও অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে ১৫ সদস্যের এক শক্তিশালী ‘সম্মানিত উপদেষ্টা মন্ডলী’ অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির প্রতিটি পদে স্থান পেয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অভিজ্ঞ, সুপরিচিত এবং উদীয়মান তরুণ ঠিকাদারবৃন্দ।
​নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক কাজী জুয়েল এক যৌথ বিবৃতিতে বলেন, “বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রেজিস্টার্ড সংগঠন (ক্রমিক নং-১১৩) হিসেবে আমরা বিদ্যুৎ খাতের আধুনিকায়ন, মানসম্পন্ন অবকাঠামো নির্মাণ এবং ঠিকাদারদের ন্যায্য অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জাতীয় বিদ্যুৎ খাতকে আরও সুদৃঢ় করতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।”
​সংগঠনের নেতৃবৃন্দ বিপিডিবি-র সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে বিদ্যুৎ খাতের সার্বিক অগ্রযাত্রায় সবার গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - রাজনীতি