Tuesday , 12 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পাম অয়েলের দাম কমলো ১৯ টাকা

প্রতিবেদক
Newsdesk
August 12, 2025 4:15 pm

নিজস্ব প্রতিবেদক :

পাম অয়েলের দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের দাম এই মুহূর্তে কমানো সম্ভব হয়নি। তবে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম।

তিনি আরও বলেন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল আগের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, স্থানীয় বাজারে মোট ভোজ্যতেলের ৬০ ভাগ পাম অয়েল ব্যবহার হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ৯ সিদ্ধান্ত

বেনজীরের চার ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর কাণ্ডে কারাগারে সাবেক ডিআইজি আবদুল জলিল

৩১ ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট পুরোপুরি চালু হবে

সাংবাদিকদের ওপর অত্যাচার সহ্য করা হবে না: আইনমন্ত্রী

গণতন্ত্রের উত্তরণের পথে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

ভোরের পাতা সম্পাদক এরতেজা হাসানের রিমান্ড চায় পিবিআই

প্রভাবশালীরা নামে-বেনামে কত ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে : ড. ইউনূস

মাগুরায় সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী