Tuesday , 31 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শাপলা চত্বর কাণ্ডে কারাগারে সাবেক ডিআইজি আবদুল জলিল

প্রতিবেদক
Newsdesk
March 31, 2026 8:11 pm

নিজস্ব প্রতিবেদক : 

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল জলিল মন্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

প্রসিকিউটর আবদুস সাত্তার বলেন, আবদুল জলিল মন্ডলের বিরুদ্ধে গত বছরের ১৪ মে ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করেছেন। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আবদুল জলিলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, আবদুল জলিল মন্ডলের বাড়ি পাবনায়। তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ছিলেন। শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন আবদুল জলিল মন্ডল।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

৯ অক্টোবর সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরবে জামায়াত

ইসলামী ব্যাংকের দুই পরিচালকসহ চারজনকে দুদকের জিজ্ঞাসাবাদ

১৫ বছর পর অষ্টম শ্রেণিতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা

টাকা আত্মসাতের অভিযোগে ১১ কাস্টমস কর্মকর্তা কারাগারে

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৪

কক্সবাজারে র‍্যাবের অভিযানে আরসা’র লজিস্টিক শাখার প্রধানসহ গ্রেপ্তার ৩

অনুমতি ছাড়া বেড়েছে ভোজ্যতেলের দাম, কোম্পানিগুলোকে তলব

বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াতের আমীর

‘গ্যালাক্সি’ ছাড়তে পারেন সালমান খান, কারণ নিরাপত্তা

কলকাতার নিউমার্কেটের ঘটনায় হোটেলের ইজারাদার গ্রেপ্তার