শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৭, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, গতকালও (শুক্রবার) আমরা আমাদের শঙ্কা প্রকাশ করেছি। নির্বাচন কমিশনের এক-পাক্ষিক বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণের ফলে আমরা এই নির্বাচনটিও বিগত ৩ নির্বাচনের দিকে চলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছি।

তিনি বলেন, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে- যদি কেউ বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা আনুগত্য প্রকাশ করেন, তাহলে তিনি দেশের সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। এরপরও আমরা দেখছি অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুণ্ডামি করছেন।

এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, একেকজন ২০০ থেকে ৩০০ লোকজন নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন। নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগের জন্য আইনজীবীদের সংখ্যা বাড়িয়ে শত শত মানুষদের নিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশনেরও নানা ধরনের ইন্টারপ্রেটেশন (ব্যাখ্যা দেয়ার চেষ্টা), নানা ধরনের ফাঁক-ফোকর দিয়ে তাদের বৈধতা দেয়ার একধরনের প্রবণতা দেখা যাচ্ছে। যা আমাদের দেশ, সংবিধান, নির্বাচন ব্যবস্থা এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনোভাবেই দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেবে না জানিয়ে তিনি বলেন, আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেবো না। যদি নির্বাচন কমিশন কমিশন কোনোভাবে তাদের বৈধতা দেয়ার চেষ্টা করে, তাহলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে লড়াই করবো। কিন্তু কোনো ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের আমরা নির্বাচন করতে দেবো না। প্রয়োজনে শেষ পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট আসনে ওই প্রার্থীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আওয়ামী ভূতের আছর : বহাল তবিয়তে দুর্নীতিবাজ ডা. শাহানা জাফর

‘শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর’

বিপিএল স্থগিত করল বিসিবি

“নির্বাচন কোনটা আগে হবে, কোনটা পরে হবে-এটা ইসির হাতে নেই”: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনের মুখপাত্র হলেন জাহাংগীর আলম

তিন বিভাগীয় কমিশনারসহ ৮ জনকে হাইকোর্টে তলব

ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে বিএনপি : তারেক রহমান

রাষ্ট্রের প্রত্যাশা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা: অ্যাটর্নি জেনারেল

দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে: হাইকোর্ট

পাইকগাছায় আদালতের কাঠগড়ায় আগুন দিল দুর্বৃত্তরা