Thursday , 15 September 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

প্রতিবেদক
Newsdesk
September 15, 2022 3:24 am
পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

আইসিসির সাবেক এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আসাদ রউফ আর নেই। লাহোরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

১৩ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে ২৩১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন রউফ। ২০০০ সালে আম্পায়ার হিসেবে অভিষেক হওয়ার পর ২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলে সুযোগ পান রউফ। পরের সাত বছরে তিনি আম্পায়ার হিসেবে বেশ সুনাম কুড়ান।

আম্পায়ারিং ক্যারিয়ারে তিনি ৬৪টি টেস্টে দায়িত্ব পালন করেছেন, যার ৪৯টিতে তিনি মাঠে দায়িত্ব পালন করেছিলেন, আর বাকি ১৫ টেস্টে টিভি আম্পায়ার হিসেবে। ৯৮ ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি।

স্বদেশী সহকর্মী আলিম দারের সঙ্গে আইসিসি আম্পায়ার হিসেবে বেশ পরিচিতি লাভ করেছিলেন রউফ। তবে ২০১৩ সালে মুম্বাই পুলিশের এক অভিযোগে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যায়। সে বছর আইপিএলের ফিক্সিং কেলেঙ্কারিতে মুম্বাই পুলিশের দেওয়া চার্জ শিটে শীর্ষ অভিযুক্ত ছিলেন তিনি। সে বছরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার নাম সরিয়ে দেয়, পরের বছর এলিট প্যানেল থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে। যদিও আইসিসি জানায়, তদন্তে তার ওপর অভিযোগ আসার কারণে এটা করা হয়নি।

আসাদ অবশ্য আত্মপক্ষ সমর্থন করেই গেছেন। জানিয়েছিলেন, আকসুর তদন্তেও তিনি সহযোগিতা করতে প্রস্তুত। ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ৪টি দুর্নীতির দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয়।

আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরুর আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলেছেন রউফ। আশির দশকে বেশ ভালো ফর্মে ছিলেন। ডানহাতি এই ব্যাটার ৭১টি প্রথম শ্রেণির এবং ৪০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

হাইকমিশনে হামলা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ: মির্জা ফখরুল

যেসব কারণে এবারের হজে বেশি মৃত্যু

অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: ড. দেবপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে: কাদের

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

সুকুমার বৃত্তির অনুশীলনের মধ্য দিয়েই শিশুদের প্রকৃত অর্থে ‘মানুষের মতো মানুষ’ হয়ে উঠতে হবে : প্রধানমন্ত্রী

বিতর্কিত শিক্ষা সনদে ১২ বছর ধরে বিমা কোম্পানির সিইও

সাংবাদিক আলমগীর হোসেনের মায়ের দাফন সম্পন্ন