Tuesday , 3 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

হাইকমিশনে হামলা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
December 3, 2024 7:48 pm

নিজস্ব প্রতিবেদক :

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্বপরিকল্পিত বলে ধারণা হয়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।

তিনি বলেন, ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে-ঘৃণার ব্যবহার-উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা আশা করব যে নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন ও বিগত ফ্যাসিষ্ট আওয়ামী শাসনকালে যে সকল নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শীঘ্রই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা

রাজউকের প্লট দুর্নীতি: শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে পৃথক ২ মামলা

পাঁচ দেশের পাসপোর্টেও রক্ষা পেল না বেনজীর

আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

সাবেক আইজিপি ‎বেনজীরকে গ্রেপ্তারে পরোয়ানা জারি

বেইলি রোডের আগুনে সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর মৃত্যু

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

শাপলা চত্বর হত্যাকাণ্ড : শেখ হাসিনা, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল