Tuesday , 11 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পোস্টাল ব্যালট নয়, প্রবাসীদের জন্য আসছে প্রক্সি ভোটিং: ইসি সানাউল্লাহ্

প্রতিবেদক
Newsdesk
March 11, 2025 4:39 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়; এ কারণে প্রক্সি ভোটিং পদ্ধতির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ্।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ্ বলেন, প্রক্সি ভোটিংয়ের নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

নির্বাচন কমিশনার কার্যালয়ে বৈঠক শেষে ইসি জানায়, একটি অ্যাপ তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপের মধ্যেই প্রবাসীরা তাদের নমিনি ঠিক করে দেবেন এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

গণপ্রতিনিধিত্ব আদেশে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার বিধান রয়েছে। এর সাথে অনলাইন ও প্রক্সি ভোটিং যুক্ত করতে চায় কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেই প্রক্সি ভোটিং চালুর লক্ষ্য কমিশনের।

সর্বশেষ - জেলার খবর