Thursday , 7 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন র‍্যাবের ১২০ সদস্য

প্রতিবেদক
Newsdesk
March 7, 2024 4:20 pm


নিজস্ব প্রতিবেদক :

পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য র‍্যাবের মহাপরিচালক (ডিজি) পদক পাচ্ছেন ১২০ র‍্যাব সদস্য। সেবা ও সাহসিকতার জন্য তারা এ পদক অর্জন করেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আয়োজিত র‍্যাব মেমোরিয়াল ডে অনুষ্ঠানে এ পদক তুলে দেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এ সময় পদক প্রদান ছাড়াও দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‍্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র‍্যাব মহাপরিচালক।

এ ছাড়াও তিনি আভিযানিক কার্যক্রমে শহীদ র‍্যাব সদস্যদের স্মৃতি স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র‍্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

সর্বশেষ - জেলার খবর