Monday , 4 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গণতন্ত্রের উত্তরণের পথে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
August 4, 2025 9:37 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি। প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারপরে প্রায় আট বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আজকে একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে, দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করতে, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করতে। যেন বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ সঠিক মতো না হয়।

মির্জা ফখরুল বলেন, হাসিনা সরকারের অত্যাচারের নির্যাতনে আমরা একটা দুঃসময় পার হয়ে এখানে এসেছি। এখন ট্রান্জিশন পিরিয়ডে আছি। যখন আমাদের গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া একটা সুযোগ পেয়েছি। সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো ঠিক করা। এগুলো করেই আমাদের আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সোমবার ‘জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয়’ আয়োজিত যুব-সমাবেশে তিনি এ কথা বলেন। রমনা ইন্জিনিয়ারিং ইনিস্টিউট প্রাঙ্গণে এ সমাবেশে আয়োজন করে যুবদল।

মির্জা ফখরুল বলেন, যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি দায়িত্ব নিয়ে সেটাকে আবার পুনর্গঠন করেছে প্রতিটি সময়। তাই ঘটেছে আজকে। এখন আবার মনে হচ্ছে, বিএনপিকেই হয়তোবা সেই দায়িত্বটা নিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

সকলের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন, আমরা পরস্পর পরস্পরে কাদা ছোঁড়াছুঁড়ি না করে, একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করার। দেশকে আবার অর্থভাবে সমৃদ্ধ করার। আসুন, সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকেই এগিয়ে নিয়ে যাই। মাথা উচু করে দাঁড়াই। ইনশাল্লাহ, আমরা সফল হবো।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়লো বাস, ৬ জনের মৃত্যু

রাতে পল্লবী থানার সামনে ৩ ককটেল বিস্ফোরণ, আহত ৩

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৩ দিনের রিমান্ডে

ভারী বৃষ্টিতে রাজধানীজুড়ে যানজট, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডাক বিভাগের ৫১ কোটি টাকা লোপাট: দুদকের ব্যবস্থা চেয়ে প্রতিমন্ত্রীর চিঠি

এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগ তদন্তে চট্টগ্রামে নির্বাচন কার্যালয়ে দুদকের অভিযান