সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে জনগণের বিপুল রায় নিয়ে, বিপুল সংখ্যক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল। তখন বিএনপি ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকা সফররত ভারতের আগরতলা প্রেসক্লাব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে, সমসাময়িক বিভিন্ন বিষয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সেদিন সকালে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার গতিবিধি সন্দেহজনক ছিল। এতে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপি যে সরাসরি যুক্ত সেটিই প্রমাণিত। অতএব রুহুল কবির রিজভীর বক্তব্য পাগলের প্রলাপ।’

‘যখন ক্ষমতায় ছিল তাদের দুর্নীতি লুটপাটের কারণে পরপর চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দুর্নীতিতে সাক্ষ্য দিতে এফবিআই বাংলাদেশে এসেছিল। বিএনপি নেতা মঈন খান হয়তো এসব কথা ভুলে গেছেন,’ যোগ করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘৭ জানুয়ারি বিএনপি আশা করেছিল নির্বাচন হবে না। মানুষ যাতে ভোট দিতে না যায় সেই প্রার্থনা করেছিল তারা। কিন্তু ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে। যখন একটি সুন্দর নির্বাচন হলো, প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব অভিনন্দন জানিয়েছে, জো বাইডেন চিঠি দিয়ে প্রশংসা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নও প্রশংসা করেছে, তখন বিএনপি খেই হারিয়ে ফেলেছে।’

বিএনপি কর্মীরা গ্রেফতার হচ্ছেন এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ ধরা পড়ে চুরি ডাকাতি বা বিভিন্ন অপরাধে। বিএনপি তাদের কর্মী বলছে কি না, সেটাই এখন প্রশ্ন।’

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা সফল হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি তাদের সঙ্গে দেখা করেছে সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যাতে আরও নতুন উচ্চতায় নেয়া যায়, এ বিষয়ে আলোচনা হয়েছে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে ব্রিটেন: পলক

পোপের অন্ত্যেষ্টিক্রিয়া : যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট শান্ত

পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না: ফখরুল

শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা

আমেরিকা পালিয়েছেন ৪০০ কোটির পিয়ন

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান, নিহতের সংখ্যা বেড়ে ৫

নতুন মামলায় গ্রেফতার আনিসুল সালমান পলক, ৫ দিনের রিমান্ডে শাহে আলম

বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি ফেরদৌস গ্রেপ্তার

ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু