রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়লো বাস, ৬ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৮, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ

মাদারীপুর প্রতিনিধি : 

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের মধ্যে ৩ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।

জানা গেছে, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রতারণা নিয়ে বাশারকে আদালতের উপর্যুপরি প্রশ্ন, বাইরে ডিম নিক্ষেপ

জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় ২ নিরাপত্তাকর্মী নিহত

আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুল খারিজ করলেন হাইকোর্ট

বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউ : তথ্যমন্ত্রী

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ফাওজুল কবির

ডা. স্বপ্নীলের সনদ ৫ বছরের জন্য স্থগিত

বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী

লালমোহনে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ১০