Tuesday , 30 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

এবার তাপসের লেখা ও সুরে গাইলেন অভিনেত্রী মিমি

প্রতিবেদক
Newsdesk
January 30, 2024 12:51 pm


বিনোদন ডেস্ক :

জনপ্রিয় সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে এবার গান গেয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। গানের শিরোনাম ‘ভাল্লাগছে না’। গত ২৮ জানুয়ারি ক্রিয়েশন্স ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।

‘ভাল্লাগছে না’ এই গানটির মুখটা এমন- ‘জোর করে হাসতে ভাল্লাগছে না/ ভুল ভালোবাসতে ভাল্লাগছে না/ সব ভালো বলতে ভাল্লাগছে না..’।

তাহলে কী করতে ভালো লাগবে মিমির? সেটির জবাবও আছে এতে- ‘মন বলে ডানা মেলে নিজের মতো বাঁচতে/ সব ভুলে মন খুলে আবার ভালোবাসতে’।

গানটি নিয়ে মিমি বলেন, ‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজেতো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার। ’

দেশের সেলিব্রেটি দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নির হাতেই গড়ে উঠেছে প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস ও টিএম ফিল্মস। গান বিষয়ক চ্যানেল গান বাংলার দায়িত্বেও আছেন দুজন। প্রায়ই নতুন পুরনো শিল্পীদের গান প্রকাশ করা হয় টিএম রেকর্ডস থেকে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতা হস্তান্তরে শিগগিরই রোডম্যাপ আসবে: পররাষ্ট্র উপদেষ্টা

সালমান-পলক-দীপু-ইনু-মেনন ফের রিমান্ডে

ট্রাম্প-হ্যারিসের অসম্ভবরকম হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে

ভোটার হতে প্রায় ৫৪ হাজার প্রবাসীর আবেদন

আগামী নির্বাচনে অন্তত ২০ আলেমকে সংসদে পাঠাতে হবে: ধর্ম উপদেষ্টা

মৌসুম শেষ ও সরবরাহ সংকটে সপ্তাহজুড়ে সবজির চড়া দাম

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্রের বিজয়: সোনম ওয়াংচুক

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট

​দৌলতপুরে ‘স্বপ্নধারা সমবায়’ ঘিরে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার আশঙ্কা: নেপথ্যে কারা?

নোয়াখালীতে গর্ভবতী নারীকে উদ্ধার করল সেনাবাহিনী