Wednesday , 26 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ডাক বিভাগের ৫১ কোটি টাকা লোপাট: দুদকের ব্যবস্থা চেয়ে প্রতিমন্ত্রীর চিঠি

প্রতিবেদক
Newsdesk
June 26, 2024 10:28 pm


নিজস্ব প্রতিবেদক :

ডাক বিভাগের ৫১ কোটি টাকা লোপাটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘রাজশাহীর তানোরের পারুল বেগমের ২ লাখ টাকা আত্মসাৎসহ এ রকম ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে।’

আজ বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর তানোরের পারুল বেগমের সঞ্চয়পত্রের ২ লাখ টাকা, ডাক বিভাগের গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল থেকে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন ডাক বিভাগের কর্মীরা।

ডাক বিভাগ সূত্রে জানা গেছে, তাদের তদন্তে উঠে এসেছে তানোরের পারুল বেগমসহ ৫১ জনের কাছ থেকে এক কোটি ৮৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন তানোরের পোস্টমাস্টার মোকসেদ আলম।

এ ছাড়া চট্টগ্রাম জিপিওতে ২৯ কোটি টাকা, নোয়াখালী পোস্ট অফিসে সাড়ে নয় কোটি টাকা, বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিসে ২কোটি, পটুয়াখালী পোস্ট অফিসে ২ কোটি, যশোর পোস্ট অফিসে ১ কোটি ৮৪ লাখ, শ্যামপুর পোস্ট অফিসে ৭৩ লাখ, দিনাজপুর পোস্টঅফিসে সঞ্চয়পত্রের ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ছিনতাইয়ের ২৯০ ভরি স্বর্ণ ঢাকায় উদ্ধার, সাবেক এএসআইসহ গ্রেপ্তার ৬

শ্রমিক আন্দোলনে আজও উত্তাল রাজধানীর মিরপুর

রাজনীতিতে আওয়ামী লীগকে কোন ছাড় নয় : আলতাফ হোসেন চৌধুরী

আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেই: মির্জা ফখরুল

ঈশ্বরদীতে দুই ট্রেনে মুখোমুখি সংঘর্ষ, ৭ ঘণ্টা পর চলাচল শুরু

নাফিজ সরাফাতের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অনুসন্ধান করছে সিআইডি

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে বিশ্বনেতাসহ সাধারণ মানুষের ঢল

৩৮৪১ কোটি টাকার বাজেট দিলো ঢাকা দক্ষিণ সিটি

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার: ড. ইউনূস