বুধবার , ২ জুলাই ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইভিএম কেনায় অর্থ অপচয়: ইসির ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে রাষ্ট্রের ৩ হাজার কোটি টাকার বেশি অপচয় করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ জুলাই) দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াৎ তাদের জিজ্ঞাসাবাদ করেন।

ইসিতে মোট ছয়জন কর্মকর্তাকে তলব করা হয়। তাদের মধ্যে আজ (বুধবার) দুদকে হাজির হয়েছেন তিনজন। তারা হলেন- ইসির উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার এবং তৎকালীন সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে টেন্ডার ছাড়াই বাজারমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে দেড় লাখ টাকা মূল্যমানের ইভিএম কেনা হয়। এর ফলে সরকারের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকার ক্ষতি হয়েছে।এই অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশন সংক্রান্ত দুদকের অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু

৫ আগস্ট বিকেলে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

ডাকসুর সদস‍্য রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ

শেখ হাসিনাকে জনগণ কখনো মাফ করবে না: দুদু

সাবেক উপাচার্যের দুর্নীতি: রাবির ১১ শিক্ষককে দুদকে তলব

পহেলা বৈশাখের মধ্যে ‘কৃষক কার্ড’, প্রথম পর্যায়ে ৯ ইউনিয়নে

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ডলারের বেশি

খুলনায় প্রতিপক্ষের গুলিতে ‘সন্ত্রাসী’ বিহারি রানা নিহত

শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর