Friday , 24 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাগুরায় সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
October 24, 2025 7:28 pm

মাগুরা প্রতিনিধি :

মাগুরা সদর উপজেলায় জমির ধান কাটা নিয়ে বিরোধের মীমাংসার জন্য সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুক গ্রামে এ ঘটনার পর প্রতিপক্ষের বাড়িঘরে এলাকাবাসী আগুন দেয় বলে জানান মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী।

নিহত ৫০ বছর বয়সি বাদশা মোল্যা (৫০) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ওই গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষি আনোয়ার হোসেন ও জমির মালিক শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনাটি মীমাংসার জন্য শুক্রবার দুপুরে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের মামা বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় ও মুখে আঘাত করেন।

স্থানীয়রা বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মাগুরার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদ বিশ্বাস বলেন, এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং মুখে আঘাত করা হয়েছে। মাথায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

ওসি আইয়ুব আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি। তবে পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেড় বছর আগেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহানা সাবা

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর তাজুল

স্টেশন ভাঙচুরের ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি

সংবিধান সংস্কারে ৭ দফা দাবি ১১ দলীয় ঐক্যের

লালমনিরহাটে ‘মব সন্ত্রাস’ করে সংখ্যালঘু বাবা-ছেলেকে হেনস্তা নিয়ে উদ্বেগ

প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল

অপশক্তির মুখে অস্ত্র তুলে দিতেই টিআইবি’র এমন প্রতিবেদন : পররাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে চলছে যৌথবাহিনীর অভিযান, আটক ২০

এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

আ.লীগকে জনগণ ক্ষমা করলে রাজনীতিতে আপত্তি নেই: রিজভী