নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:এপেক্স বাংলাদেশের জেলা ৭-এর বার্ষিক কনভেনশনে সেরা ক্লাব নির্বাচিত হয়েছে এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁও একই কনভেনশনে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক সম্মাননা অর্জন করেছেন ঠাকুরগাঁওয়ের এপেক্সিয়ানরা।
গত ৬ নভেম্বর সৈয়দপুরের বন্ধন কনভেনশন হলে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে জেলা-৭-এর গভর্নর নির্বাচিত হন এপে. আহসান হাবিব সেলিম।
কনভেনশনে এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁও সেরা ক্লাব নির্বাচিত হওয়ার পাশাপাশি সেরা অ্যাকটিভ প্রেসিডেন্ট নির্বাচিত হন এপে. ডা. শুভেন্দু কুমার দেবনাথ। সেরা এপেক্সিয়ান নির্বাচিত হন এপে. প্রফেসর নাসরীন জাহান আইভি এবং সেরা ট্রেজারার নির্বাচিত হন এপে. ইউনুস আলী।
একই আয়োজনে একাধিক গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁওয়ের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি মিলেছে। এ অর্জনে ক্লাবের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।


















