Tuesday , 22 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

‘প্রশিক্ষণ কীভাবে কোথায় করতে হবে, নতুন করে দেখা প্রয়োজন’

প্রতিবেদক
Newsdesk
July 22, 2025 3:16 pm

নিজস্ব প্রতিদবেদক :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।এ অবস্থায় বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হতাহতদের অবস্থা জানতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকল সংস্থা, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলব, এ ধরনের ট্রেনিং কীভাবে, কোথায় করতে হবে এগুলো মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন।’

‘ঢাকা শহর তো ঘনবসতিপূর্ণ, যেকোনো কিছুতে অ্যাফেক্টেড হয়ে যায়,’ যোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

তিনি আরও বলেন, পাইলটের ভুল বা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে উত্তরার ঘটনায় বিস্তারিত তথ্য ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয়। এ সময় প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলো পুরনো হলেও এর যন্ত্রাংশ আপডেট রাখা হয় বলে জানান তিনি।

হতাহতদের চিকিৎসা প্রসঙ্গে নৌ উপদেষ্টা বলেন, বার্ন ইনস্টিটিউটে ইতোমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। অনেকের গুরুতর জখম রয়েছে, যাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ দল আসছে, প্রয়োজনে কিছু রোগীকে সেখানে নেওয়া হবে। সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে বলে তিনি জানান।

উল্লেখ্য, সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত