Friday , 8 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে: হাফিজ

প্রতিবেদক
Newsdesk
August 8, 2025 6:04 pm

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন আয়োজিত ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, কিছু কিছু রাজনৈতিক দল ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। জামায়াতে ইসলামী আজব আজব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, তারা নতুন নতুন থিওরি দিচ্ছে, যার বিচার জনগণ করবে। গণতন্ত্রে তাদের মত প্রকাশের অধিকার আছে।

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, যেকোনো সংগ্রামের পর কৃতিত্ব দাবি করার লোকের অভাব হয় না। একটি রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন তাদের মিত্র ছিল, নির্বাচনের আগে এমন কিছু কথা বলেছে যা অবাক করার মতো। দলটি বলেছে, ১৯৭১ সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল। তবে তিনি বলেন যে, ১৯৭১ সালে পুরো জাতি যুদ্ধে অংশ নিয়েছিল এবং এটি কোনো রাজনৈতিক দলের একার যুদ্ধ ছিল না।

শেখ হাসিনার সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেনি এবং গণতন্ত্রকে ছুড়ে ফেলে একদলীয় শাসন কায়েম করেছে।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে প্রহসনমূলক নির্বাচন হয়েছে, যার কারণে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল এবং এক দফা আন্দোলন হয়েছে।

বিএনপির সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, আমরা বিএনপি থেকে সংস্কার প্রস্তাবের বেশিরভাগে রাজি। দু-একটিতে নোট অব ডিসেন্ট দিয়েছি।

একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায় উল্লেখ করে তিনি বলেন, যে পদ্ধতি সহজ এবং সবাই বুঝতে পারে সেভাবেই নির্বাচন হওয়া উচিত।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণ যাকে যোগ্য মনে করবেন, বিপদে আপদে নিজের আশ্রয় মনে করবেন তাকেই ভোট দেবেন।

তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। বর্তমান সরকারের কাছে পুলিশের সংস্কার আশা করেছিলাম, কিন্তু তা হয়নি। ফলে এ বাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৯০৩ কোটি টাকা আত্মসাৎ : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনরসহ ২৬ জনের নামে মামলা

জুলাই সনদ হওয়ার পর নির্বাচন বিষয়ে আলোচনা: নাহিদ ইসলাম

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হবে ২১ মে

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই

ছাত্রীর পা টেনে ছিঁড়ে ফেলার হুমকি ছাত্রলীগ সভাপতির

ছাত্রীর পা টেনে ছিঁড়ে ফেলার হুমকি ছাত্রলীগ সভাপতির

নির্বাচন পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা

সোমেশ্বরী নদীর উত্তোলিত জব্দকৃত বালি নিলাম নিয়ে প্রশাসনের লিলা-খেলা

গাজায় গণহত্যা বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

হত্যা মামলায় শেখ হাসিনা-কাদের-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর