Tuesday , 27 August 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ঢাবির উপাচার্য নিয়াজ, ট্রেজারার জাহাঙ্গীর, প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক
Newsdesk
August 27, 2024 7:55 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ‌্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ঢাবির উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের বর্তমান চেয়ারম‌্যান অধ‌্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে ট্রেজারার পদে নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন উপ-স‌চিব মো. শাহীনুর ইসলাম।

উপাচার্য নি‌য়ো‌গের প্রজ্ঞাপ‌নে বলা হ‌য়ে‌ছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১ (২) অনুযায়ী প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো। পাঁচ‌টি শর্তে প্রফেসর নিয়াজ আহমেদ খানকে নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে। সেগু‌লো হ‌লো- উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন।

তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

‌ট্রেজারার নি‌য়ো‌গের প্রজ্ঞাপ‌নে বলা হ‌য়ে‌ছে,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৪ (১) অনুযায়ী প্রফেসর এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো। পাঁচ‌টি শর্তে প্রফেসর এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে। সেগু‌লো হল- ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে;

উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর ১৪ (৩) (৪) (৫) (৬) ও (৭) আর্টিকেলে বর্ণিত দায়িত্ব পালন করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সর্বশেষ - রাজনীতি