Sunday , 26 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর তাজুল

প্রতিবেদক
Newsdesk
January 26, 2025 8:39 pm

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনায় র‍্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ রোববার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

সেই সঙ্গে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আসামি কনস্টেবল মুকুল ও এসআই মালেককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে, তার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ওই সময় র‍্যাবের ডিজি ছিলেন হারুন অর রশীদ। ছাত্র-জনতার ওপর নির্যাতন এবং হেলিকপ্টার থেকে গুলি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

আগামী ২৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

এদিকে জুলাই-আগস্টে আন্দোলনের সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আসামি কনস্টেবল মুকুল ও এসআই মালেককে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনাল অনুমতি দিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক শিক্ষা সংস্কারে ৮ সুপারিশ

কুখ্যাত  সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

পল্লবীর যুবদল নেতা হত্যায় ‘বড় আর্থিক লেনদেন’ হয়েছে: র‌্যাব

শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন: হাফিজ উদ্দিন

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না, সিদ্ধান্ত কমিশনের

পদ্মা নদীতে বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

পদ্মা নদীতে বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে : আসিফ নজরুল

সড়ক দুর্ঘটনায় বিশ্বরেকর্ডধারী অ্যাথলেটের মৃত্যু

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা