Sunday , 3 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নাসুমকে চড়: হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাপনকে লিগ্যাল নোটিশ

প্রতিবেদক
Newsdesk
December 3, 2023 5:34 pm


স্পোর্টস ডেস্ক :

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ চলাকালে দেশীয় এক ক্রিকেটারকে চড় মারার ঘটনার তদন্ত চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে হাথুরুর বিরুদ্ধে বিসিবিকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে আজ রোববার (৩ ডিসেম্বর) ই-মেইল ও ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠান ব্যারিস্টার আশরাফ রহমান।

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমানের জানান, বিশ্বকাপ চলাকালীন ভারতে অবস্থানকালে গত ১২ অক্টোবর আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরুসিংহে এক ক্রিকেটারকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এই তথ্য জানতে পারলেও বিসিবিকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তিনি আরও যোগ করেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়। যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ