মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সব হত্যার বিচার করা হবে: রিজভী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আওয়ামী সরকারের সব আমলের অপকর্ম ও হত্যার বিচার করা হবে।’

মঙ্গলবার সকালে ফকিরাপুল এলাকায় ‘ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান’ শীর্ষক লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় নাকি সেনাবাহিনীর অফিসারদের দমন করা হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলে তো সেখানে বিচার হবেই। জিয়াউর রহমান আইনি প্রক্রিয়ায় বিচার করেছেন, সেনা আইনে তাদের বিচার হয়েছে। আর আপনি সামরিক কর্মকর্তাদের গায়েব করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমী কোথায়? তিনি কি গায়েব হননি। আপনার সরকারের সময় তারা গায়েব হয়েছে।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে। আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটানো হবে, ইনশাআল্লাহ।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, আমিনুল ইসমলাম, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদ হোসেন, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, বিএনপি নেতা আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, ছাত্রদলের ডা. আউয়াল প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

নির্বাচন নিয়ে ড. ইউনূসের দেওয়া সময়সীমার একদিনও দেরি হবে না: প্রেস সচিব

নেত্রকোনায় দুই সাংবাদিককে হুমকি, থানায় জিডি

মরদেহ উদ্ধারে কলকাতা পুলিশকে সহযোগিতা করব : ডিবিপ্রধান

নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া জরুরি: নজরুল ইসলাম খান

অগ্নিকাণ্ড-ভাঙচুরের দায় স্বীকার করেছেন বিএনপি নেতারা

নির্বাচনে নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না: আইজিপি

‘আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে’