Friday , 23 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজার সৈকতে নিখোঁজ অপর পর্যটকের মরদেহও উদ্ধার, মৃতের সংখ্যা ৫

প্রতিবেদক
Newsdesk
October 23, 2026 6:12 pm

কক্সবাজার ব্যুরো:কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজের একদিন পর পর্যটক এসএম নাফিসুর রহমান নিবিড় নামে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাঁচজনের প্রাণহানি হল।বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে সমুদ্রসৈকতের কলাতলী সংলগ্ন ভাঙ্গারমুখ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নাফিসুর রহমান নিবিড় ( ২০ ) ঢাকার উত্তরা থানার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে। এর আগে, বৃহস্পতিবার সকালে মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকার সৈকত থেকে নিখোঁজ থাকা মোহাম্মদ হারুন নামে আরও এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মিদের সুপারভাইজার মাহবুব আলম জানান, বুধবার বিকেলে মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ এলাকার মৎস্য জাদুঘর সংলগ্ন মেরিনা রিসোর্ট সৈকতের সাগরে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজের ঘটনার পর থেকে লাইফ গার্ড, বিচ কর্মি, ফায়ার সার্ভিস ও পুলিশ সহ সংশ্লিষ্টরা সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছিল।

এর মধ্যে বৃহস্পতিবার সকালে হিমছড়ি সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা মোহাম্মদ হারুনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।এদিকে রাত ৮ টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সংলগ্ন ভাঙ্গারমুখ এলাকায় জোয়ারের পানিতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা বিচ কর্মি ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিচ কর্মিদের একটি দল ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করেছে।পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটির পরিচয় শনাক্ত করেন বলে জানান, বিচকর্মিদের এই সুপারভাইজার।

মাহবুব আলম জানান, এ নিয়ে ঘটনায় ৫ জনের প্রাণহানি হল।এর আগে, বুধবার বিকালে পেঁচারদ্বীপ মেরিনা রিসোর্টের জাদুঘর সৈকত সংলগ্ন সাগরে পর্যটকদের ৭ জন ও ৫ জনের পৃথক দুইটি দল গোসলে নেমেছিল। এসময় ভাটার স্রোতের টানে ভেসে যেতে দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ৩ জনকে মৃত অবস্থায় এবং একজনকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করে। আর ঘটনায় পর্যটকদের উভয়দলের একজন করে দুইজন নিখোঁজ ছিল। এর মধ্যে বৃহস্পতিবার সকালে মোহাম্মদ হারুন নামে একজনের মরদেহ উদ্ধার হয়।

মোহাম্মদ হারুন (২০) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার মোহাম্মদ কবির আহমদের ছেলে। তার আদি নিবাস নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাঁনপুর এলাকায়।এর আগে একই ঘটনায় আরও ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এরা হলেন, ঢাকা উত্তরার আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসান (২৩) এবং চট্টগ্রাম বায়েজিদ এলাকার মো. আকাশ।

নিহতের স্বজনরা জানান, সাইবুল হক জিসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। আল মাহিবুর ইবনে মোকাররম ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসিন্দা মুকাররম হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএর শিক্ষার্থী ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল

পাবনায় হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, ঢাকায় আনা হলো হেলিকপ্টারে

আগামী নির্বাচনেই তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ নেই: নাহিদ

খাদ্যগুদাম ঘিরে অদৃশ্য সিন্ডিকেট কৃষক বঞ্চিত, মিলার-ডিলার-দালালদের দাপটের অভিযোগ

প্রতিবন্ধীদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

ভারতীয় ভিসা কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

মাগুরার শিশু ধর্ষণের বিচার সাত দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

সড়ক দুর্ঘটনায় ৭ হাসপাতালে আহত ৫৩ হাজার, বিআরটিএর তথ্যে ৭ হাজার

মাউশির নিয়োগ পরীক্ষা বাতিল প্রশ্নফাঁসের ‘গুরু’ শিক্ষা কর্মকর্তা মিল্টন

মাউশির নিয়োগ পরীক্ষা বাতিল প্রশ্নফাঁসের ‘গুরু’ শিক্ষা কর্মকর্তা মিল্টন