মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভারতীয় ভিসা কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৮, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সম্প্রতি ভারত সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে দেশটির সরকারের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

সম্প্রতি ভারত সফরকালে সেদেশের নীতিনির্ধারকদের সঙ্গে হওয়া বৈঠকের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। আমরা আশা করছি, শিগগির এ বিষয়ে সুনির্দিষ্ট এবং ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি তুলে ধরে খলিলুর রহমান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতিতে প্রতিফলিত। এটি অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ ও দুই দেশের জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।

 

 

 

সর্বশেষ - রাজনীতি