Friday , 25 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ইসলামী জীবনযাপনে প্রশংসা কুড়াচ্ছেন লুবাবা

প্রতিবেদক
Newsdesk
April 25, 2025 5:24 pm

বিনোদন ডেস্ক :

সময়ের প্রবাহে নতুন এক জীবনের অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী লুবাবা। একসময় যিনি ছোট ও বড় পর্দায় ছিলেন প্রাণবন্ত উপস্থিতির প্রতীক, এখন তিনি নিবেদিত ইসলামি শিক্ষা ও তার প্রচারে।

সম্প্রতি ‘আলোকিত নারী’ পুরস্কার গ্রহণের সময় একটি রিলস ভিডিওতে লুবাবা জানান, “এখন আমার সবচেয়ে ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শেখানো। আমি নিজেও শিখছি।” পুরস্কারটি তিনি গ্রহণ করেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে।

শিল্প-সংস্কৃতির আবহে বেড়ে ওঠা লুবাবা শুরুতে ছিলেন ব্যস্ত একজন অভিনেত্রী। নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপন—সবখানেই তার সাবলীল উপস্থিতি দর্শকের মন জয় করেছিল। তবে হঠাৎ করেই যেন এক গভীর আত্ম-অনুসন্ধানের পথে পা রাখেন তিনি। বেছে নেন ইসলামের আলোয় আলোকিত জীবন। বর্তমানে বোরকার পর্দায় নিজেকে আবৃত করে, তিনি ধর্মীয় অনুশাসনের মধ্যে জীবনযাপন করছেন।

নতুন এই আত্মপরিচয় লুবাবাকে এনে দিয়েছে ভিন্ন এক গ্রহণযোগ্যতা। ইসলামি মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তার জীবনযাত্রার এই পরিবর্তন বহু নেটিজেনের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাকে দেখছেন একজন অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে, যিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ ও প্রচারে নিজের অবস্থান সুদৃঢ় করছেন।

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

জিডি নিতে টালবাহানা, তদন্তেও অনীহা: পুলিশি গাফিলতিতে দীর্ঘ হচ্ছে নিখোঁজ শিশুদের তালিকা

বাংলাদেশ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে আছে : তথ্য প্রতিমন্ত্রী

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

নির্বাচনে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি : ইসি সচিব

সাংবাদিক তুরাব হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

হাসিনা-ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার: হাসনাত আবদুল্লাহ

নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া জরুরি: নজরুল ইসলাম খান

নেত্রকোনায় দুই সাংবাদিককে হুমকি, থানায় জিডি

পুলিশ হত্যা মামলা : আমীর খসরু ও স্বপন ছয়দিনের রিমান্ডে