Wednesday , 5 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

হাসিনা-ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার: হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক
Newsdesk
February 5, 2025 7:24 pm

নিজস্ব প্রতিবেদক :

হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ৫ আগস্ট আমরা হাসিনা আর ছাত্রলীগের চাপ্টার ক্লোজ করে দিয়েছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী যেসব দল রয়েছে; তাদের সঙ্গে আমাদের মতে অমিল হবে, রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য হবে, আবার সেগুলো নিয়ে একই টেবিলে বসে আলোচনা করব। কিন্তু একটা জায়গা স্পষ্ট- হাসিনা ও তার ফ্যাসিবাদ যেকোনো রূপ, মত, পথ বা কোনো মিডিয়ার মাধ্যমে পুনর্বাসন হতে দেওয়া হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এই ছাত্রনেতা বলেন, আপনারা এখনও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন। উনি (শেখ হাসিনা) হচ্ছে বাংলাদেশের কসাই। দুই হাজার মানুষকে শেখ হাসিনা শুধু তার চেয়ার টিকিয়ে রাখার জন্য হত্যা করেছে।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মিডিয়াতে কেন ফ্যাসিবাদী, খুনি হাসিনা লেখা যায় না? এটা যদি আপনারা না লেখেন বা বলেন তাহলে আমরা বলবো; আওয়ামী ফ্যাসিবাদী যে মিডিয়া কাঠামো ছিল, আপনারা সেটির সিলসিলা অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়াতে প্রচার করা হয় তাহলে আমরা ধরে নেব- সেই মিডিয়া হাসিনাকে এখনও সহযোগিতা করছে। তারা দেশ-জাতি ও জনগণের আশা-আকাঙ্ক্ষা বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা সুশীলতাকে ছুঁড়ে ফেলে দিয়েছি বলে এই গণঅভ্যুত্থান করতে পেরেছি। সুতরাং হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা চলবে না।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

রানওয়ে থাকলেও নেই বিমান : ৫৮ বছর ধরে অচল শমশেরনগর বিমানবন্দর

ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন

সরকার ড. ইউনূসকে হয়রানি করতে কিছু করছে না : আইনমন্ত্রী

সবার সহযোগিতায় স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করল সরকার

ধানমন্ডি-সেগুনবাগিচা বক্স কালভার্ট ভেঙে নদী পুনরুদ্ধারের সুপারিশ

বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত: ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তারের ঘটনা ঘটেনি : প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস

১২ কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা