বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিশ্বব্যাংকের কথা আমাদের শুনতে হবে, কারণ তারা টাকা দেয়: অর্থমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
জুন ২০, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক ;

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সবেমাত্র বাজেট দিয়েছি। বাজেট পেশ করার পর নানা মহল থেকে নানা প্রতিক্রিয়া আসছে। বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশ ভালো আছে। বিশ্বব্যাংক যা বলছে আমাদের শুনতে হবে কারণ তারা আমাদের টাকা দেয়।

বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। অনেকেই বলে, সরকার শিগগিরই পড়ে যাবে, কই সরকার তো পড়ে না। সরকার দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া মানে কি? দেউলিয়া তো হলো না। বিশ্বব্যাংক কিছু বোঝে না, আপনি সব কিছু বোঝেন? বাজেট দিলাম, এটা দেখেন ও বোঝার চেষ্টা করেন।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বাজেট জনবান্ধব। কোনো কিছু থাকলে পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। বাজেট এখনো পাস হয়নি, এটা প্রস্তাবিত বাজেট।

সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের সভাপতিত্ব সেমিনারে আরও বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াকুন শি, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বরযাত্রী নিয়ে মেঘনায় ট্রলারডুবিতে দুই নারী নিহত, বরসহ নিখোঁজ ৩

পলাতক ব্লগাররা জোটবদ্ধ হয়ে সরকারবিরোধী প্রপাগাণ্ডা চালাচ্ছে

দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে স্লোগান, ডিম নিক্ষেপ

রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রভাবের বাইরে থেকে দুদক গঠনের আহ্বান টিআইবির

শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমাবেশ ঘিরে উত্তেজনা, ঝিনাইদহে ১৪৪ ধারা জারি

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আরও আটটি দেশ

সাবেক সচিব জাহাংগীর কারাগারে

মব সন্ত্রাস বন্ধে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব আসামি খালাস