Friday , 4 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের মিডিয়া সমন্বয়ক গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
October 4, 2024 3:45 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাঁকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, তাঁর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারনামীয় আসামি তিনি।

পুলিশ সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তাঁকে আদালতে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - জেলার খবর