Monday , 4 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

দেড় লাখ টাকাসহ জাতীয় গৃহায়নের উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
March 4, 2024 8:15 pm


দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে ‘ঘুষে’র দেড় লাখ টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বিকেলে দিনাজপুরে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় দুদকের দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক নূর আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রিভাইজড প্ল্যান অনুমোদন, খণ্ড জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনে ঘুষ দাবির অভিযোগে জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালায়।

এসময় প্লট বাণিজ্যের জন্য নেওয়া দেড় লাখ টাকাসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। পরে তাকে ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর হেফাজতে রাখা হয়।

দুদক সূত্রে জানা যায়, বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে রিভাইজড প্ল্যান অনুমোদন, খণ্ড জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনে ঘুষ দাবির অভিযোগে দুদকের দিনাজপুর জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক নূর আলম, ইসমাইল হোসেনসহ একটি দল অংশ নেন। এসময় প্লট বাণিজ্যের জন্য নেওয়া দেড় লাখ টাকাসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। পরে তাকে ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর হেফাজতে রাখা হয়।

দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ - রাজনীতি