Saturday , 15 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

হজের বিমান ভাড়া বেশি নিলে এজেন্সির লাইসেন্স বাতিল হবে: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
February 15, 2025 6:40 pm

নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজের বিমান ভাড়া সরকার নির্ধারিত ১ লাখ ৪৭ হাজার টাকার বেশি নিলে এজেন্সির লাইসেন্স ও জামানত বাতিলসহ রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালিদ হোসেন বলেন, এবার এক হাজারের নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না। আর আগামী বছর থেকে অনুমোদন পেতে এজেন্সিকে ন্যূনতম ২০০০ হাজি পাঠাতে হবে।

তিনি আরও বলেন, এ ছাড়া কোনো এজেন্সি যদি হাজিদের জন্য আগাম টিকিট বুকিং করতে চায়, তাহলে ব্যক্তির নাম ও পাসপোর্ট নাম্বার দিয়ে বুকিং করতে হবে এবং সেটা তিন দিনের বেশি ব্লক রাখা যাবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। এ ছাড়া অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান প্রমুখ উপস্থিত ছিলেন ।

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর