Wednesday , 16 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

স্ত্রীসহ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
Newsdesk
October 16, 2024 7:55 pm


নিজস্ব প্রতিবেদক :

প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ওরফে মহি এবং তার স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দুইটি দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

প্রথম মামলার এজাহার সূত্রে জানা যায়, মহিউদ্দিন আহমেদ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে তিন কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য ঘোষণা প্রদান করেন। যাচাইকালে তার বিরুদ্ধে এক লাখ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার সম্পদের প্রমাণ মিলেছে।

অপর মামলার এজাহার সূত্রে জানা যায়, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের স্ত্রী নূরজাহান বেগম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে এক কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৭৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। যার মধ্যে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ মিলেছে। অন্যদিকে দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে এক কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।

এর আগে গ্রাহকের গচ্ছিত ১১ কোটি টাকার স্বর্ণ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ওরফে মহিসহ ৯ জনের বিরুদ্ধে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি মামলা করলেও চার্জশিটে তাকে বাদ দেওয়া হয়েছিল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত

কিছু দল নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায়: মেজর হাফিজ

দেরিতে হাসপাতালে যাওয়ায় বাড়ছে স্ট্রোকে মৃত্যুর হার

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দুজনকে জীবিত উদ্ধার, ১২ জনের হদিস মেলেনি

মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই ভাই নিহত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের মেয়েরা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের মেয়েরা

দেশের বিভিন্ন সিএমএইচে ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ জন চিকিৎসাধীন

২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল

নাফিজ সরাফাতের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, কে এই সরাফাত ?