Saturday , 8 November 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

প্রতিবেদক
Newsdesk
November 8, 2025 11:48 pm

নিজস্ব প্রতিবেদক :

ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। সন্ধ্যা নামার সঙ্গে হালকা কুয়াশাও পড়ছে কোথাও কোথাও। এরমধ্যে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়াও বিরাজ করছে।

তবে শনিবার (৮ নভেম্বর) রাত থেকেই রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমে শীতের আমেজ আরও বাড়বে।

আগামী চার দিন সারাদেশেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে প্রতিদিন ভোরে দেশের উত্তরাঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ১০ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১১ নভেম্বর রাতের তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পঞ্চম দিনেও একই ধারা বজায় থাকবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

 

সর্বশেষ - জেলার খবর