Wednesday , 16 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শ্রমিক অসন্তোষে বহিরাগতরা জড়িত, আইনের আওতায় আনা হবে: আসিফ

প্রতিবেদক
Newsdesk
October 16, 2024 2:07 pm


গাজীপুর প্রতিনিধি :

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সীমাহীন দুর্নীতি, লুটপাটের পরেও দেশের অর্থনীতি টিকে আছে পোশাক শিল্পের ওপর নির্ভর করে।

তিনি বলেন, আমাদের দীর্ঘ লড়াই শেষে আমরা দায়িত্বে এসেছি। আমাদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। শ্রম অঞ্চলে অসন্তোষের ঘটনায় বহিরাগতরা জড়িত। শ্রমিক অসন্তোষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় সরকার কর্তৃক পোশাক শ্রমিকদের ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আজ থেকে শ্রম অঞ্চলে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রি কার্যক্রম শুরু করা হল। ধাপে ধাপে দেশের সকল শ্রম অঞ্চলে এ কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি।

উপদেষ্টা বলেন, শ্রমিকদের দাবি গুলোর মধ্যে ১৮টি যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দাবি গুলো বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে শতাধিক শ্রমিক প্রাণ দিয়েছেন। তাই শ্রমিকদের সব সময়ই অগ্রাধিকার বেশি।

তিনি আরও বলেন, পোশাক শ্রমিকদের কোন পেনশন নেই। আমার একটি স্বপ্ন আছে অন্যান্য পেশাজীবীদের মত পোশাক শ্রমিকদের পেনশন ব্যবস্থা চালু করা। এ ব্যাপারে কারখানা মালিকদের শতভাগ সহযোগিতা আশা করছি।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহাং সেলিম উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম শফিকুজ্জামাম, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের(টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন ও নোমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম নোমান প্রমূখ।

এ সময় কারখানাটির এক হাজার শ্রমিককে টিসিবির পণ্য দেওয়া হয়। পরবর্তীতে কয়েকটি ধাপে কারখানাটির ১৩ হাজার শ্রমিককে এ কর্মসূচির আওতায় আনা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যেগুলোর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি তৈল, ২ কেজি ডাল। শ্রমিকদের প্রতি মাসের পাওনা বেতন থেকে টিসিবি পণ্যের মূল্য বাবদ ৪৭০ টাকা কেটে নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বুধ-বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণা

ঢালাওভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা ঠিক হবে না: মোহাম্মদ ফরাসউদ্দীন

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরপত্নী লায়লার আবেদন

ঢাকা-১৭ আসনের নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন খায়রুল হক: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন

এমপি আনার হত্যা : ‘মরদেহ না পেলেও মামলা নিষ্পত্তি কষ্টকর হবে না’

নগরকান্দায় এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে চরম অনিয়ম: পিয়ন ও পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে মূল্যায়নের অভিযোগ

ভারতের সঙ্গে সম্পর্ক নিরূপণে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে: নৌ উপদেষ্টা