বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দ্য হান্ড্রেডে রশিদ খানের লজ্জার রেকর্ড

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৩, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

এমন রাত নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন রশিদ খান। টি-টোয়েন্টি ইতিহাসেরই অন্যতম সেরা ক্রিকেটার মানা হয় তাকে। এই আফগান লেগ স্পিনারের ঘূর্ণির সামনে বাঘা বাঘা ব্যাটারও খাবি খায়। তবে সবশেষ আইপিএল মৌসুমটা বাজে কাটিয়েছেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে টানা দুই ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখালেও গতরাতে বাজে বোলিংয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন এই ২৬ বছর বয়সী।

দ্য হান্ড্রেডের ইতিহাসের সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড গড়েছেন রশিদ খান। ওভাল ইনভিন্সিবলেসের হয়ে বোলিং করতে এসে ৪ ওভারে (৫ বলে ওভার) ৫৯ রান খরচ করেও কোনো উইকেট শিকার করতে পারেননি। টুর্নামেন্টটির ইতিহাসেই আর কোনো বোলার এতো রান খরচ করেননি।

বার্মিংহ্যাম ফিনিক্সের বিপক্ষে ম্যাচটা ৪ রানে হেরেছে ওভাল ইনভিন্সিবলেস। যে হারের দায় অনেকটাই রশিদের কাঁধেই বর্তায়। আগে ব্যাট করা ওভাল নির্ধারিত ১০০ বলে ৮ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে। ডনোভান ফেরেইরা ২৯ বলে ৬৩ এবং জর্ডান কক্স ৩০ বলে ৪৪ রান করেন।

জবাবে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় বার্মিংহ্যাম। ফিনিক্সের জয়ে বড় অবদান উইল স্মিড ও লিয়াম লিভিংস্টোন। স্মিড ২৯ বলে ৫১ এবং লিভিংস্টোন ২৭ বলে ৬৯ রান করেন।

ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে লিভিংস্টোন রশিদের ওপরেই বেশি চড়াও হয়েছিলেন। রশিদের স্লোয়ার এবং কিছুটা অফ লেন্থের বলগুলো কাজে লাগিয়ে ঝড় তোলেন তিনি। টানা পাঁচ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৬ রান নেন লিভিংস্টোন। পুরো মাচে লিভিংস্টোন হাঁকিয়েছেন ৭টি চার ও ৫টি ছক্কা।

এটি শুধু দ্য হান্ড্রেডেরই সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড নয়, বরং রশিদের ক্যারিয়ারেরই সবচেয়ে ব্যয়বহুল বটে।

২০২৩ সালের বিশ্বকাপের পর অস্ত্রোপচারের টেবিলে যেতে হয় রশিদকে। এরপর থেকেই আর নিজের চেনা চেহারায় ফিরতে পারেননি আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিস্মরণযোগ্য পারফরম্যান্স করেন। এমন অফফর্মের জন্য রশিদের পুনর্বাসন প্রক্রিয়াকেই দায়ী করা হচ্ছে।

এদিন লিভিংস্টোন দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন রশিদের বিপক্ষে। প্রথম ক্রিকেটার হিসেবে রশিদের বিপক্ষে ২০০ রান পূর্ণ করেছেন তিনি। অন্য কোনো ব্যাটারের এই আফগান স্পিনারের বিপক্ষে ১৫০ রানও নেই।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিডি মুন্সী মো. হাচানুজ্জামান ৬ কোটি টাকার বিলে ঘুষ নেন দুই কোটি টাকা!

ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

মানুষকে সচেতন করতে সব করবে সরকার: তথ্য উপদেষ্টা

ওএসডির পর এবার বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি

৩ দিন পরেই সিদ্ধান্ত হবে বাংলাদেশ কেমন চলবে: মির্জা ফখরুল

অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখ, অভিযান চলছে

বেনজীরকে আবারো ডেকেছে দুদক

আমরা গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চাই : তথ্য প্রতিমন্ত্রী