সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খাগড়াছড়ির অস্থিরতায় প্রতিবেশী দেশের ইন্ধন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের সহযোগিতায় অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘একটি মহল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত না হওয়া নিশ্চিত করার চেষ্টা করছে। এই পরিস্থিতি ভারতের বা ফ্যাসিস্টদের ইন্ধনে তৈরি হচ্ছে।’

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে, যা দেশের বাইরের উৎস থেকে এসেছে। এসব মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে হলে কেউ যেন রাস্তা-ঘাট অবরোধ না করে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। সবার সহযোগিতা প্রয়োজন।’

পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি কিছুটা অবনতির কারণে কিছু পর্যটক আটকে পড়েছিলেন। তবে তাদের অধিকাংশকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কর্তৃত্ববাদী চর্চার এখনও পতন হয়নি: ইফতেখারুজ্জামান

ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না: বাণিজ্য উপদেষ্টা

সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চান জামায়াত আমির

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুমোদন পেলো ২৬৩ সাংবাদিক

প্রভাবশালীরা নামে-বেনামে কত ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে : ড. ইউনূস

বেলগোরোদে ইউক্রেনের গোলাবর্ষণে ২১ জন নিহত: গভর্ণর

শিরীন শারমিনকে মধ্যরাতে আটকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আসকের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ১০ দূতাবাসের ৩৮ কর্মকর্তার তথ্য চাইল দুদক

ধর্মের নামে জাতির সঙ্গে প্রতারণায় নেমেছে একটি দল: সালাহউদ্দিন

ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া গণতন্ত্রের প্রাথমিক বিজয়: আলী রীয়াজ