Wednesday , 8 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা

প্রতিবেদক
Newsdesk
July 8, 2026 1:26 pm

রাঙামাটি প্রতিনিধি : 

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে বন্যার পানির কারণে যান চলাচল বন্ধ থাকায় তারা আটকা পড়েছেন বলে বুধবার (৮ জুলাই) কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার যারা সাজেকে এসেছিলেন তারা আটকা পড়েছেন। এই পর্যটকদের আজ সকালে খাগড়াছড়ি ফেরত যাওয়ার কথা ছিল। খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে বন্যার পানির কারণে আপাতত যান চলাচল বন্ধ থাকায় পর্যটকরা বের হতে পারছেন না। যদি বিকেলের মধ্যে পানি কমে যায় তখন তাদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

রাহুল চাকমা জন বলেন, “যেহেতু আবহাওয়াজনিত কারণে প্রশাসন থেকে সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাই আজ বুধবার সকাল থেকে কোনো পর্যটকের গাড়ি খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে ছেড়ে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।”

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link