Sunday , 29 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৪ কোটি ডলার

প্রতিবেদক
Newsdesk
June 29, 2025 7:31 pm

নিজস্ব প্রতিবেদক :

চলতি জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৫৩ কোটি ৯৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩১ হাজার ২৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা)।

রোববার (২৯ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

জুনের ২৮ দিনের প্রতিদিন গড়ে নয় কোটি ৬ লাখ ৮৯ হাজার ২৮৬ ডলার এসেছে। গত মে মাসে প্রতিদিন এসেছিল নয় কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৬৬৭ ডলার। আর আগের বছরের জুন মাসে প্রতিদিন এসেছিল আট কোটি ৪৬ লাখ ২০ হাজার ডলার।

জুন মাসের ২৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ডলার। এরমধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার।

কোনো প্রবাসী আয় আসেনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, হাবিব ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক, কম্যুনিটি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে পৃথক পাহাড় ধসের ঘটনায় নিহত ৬

পূর্বাচলে হাসিনা পরিবারের একাধিক প্লট, দুদকের অনুসন্ধান শুরু

নির্বাচনে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি : ইসি সচিব

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

আসাদুজ্জামান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা

দক্ষিণ গফরগাঁওকে আধুনিক উপজেলা গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ

চাঁদাবাজির কারণে পাঁচ হাজার টাকার ভাড়া হয় ১২ হাজার: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় বাড়ানো হচ্ছে ফেরি: বিআইডব্লিউটিসি