Wednesday , 22 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

প্রতিবেদক
Newsdesk
October 22, 2025 6:24 pm

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ববাজারে বড় পতনের পর আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। অর্থনৈতিক অনিশ্চয়তা ও মার্কিন সুদহার কমানোর প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে ফের বিনিয়োগকারীদের আশ্রয়স্থলে পরিণত হচ্ছে মূল্যবান ধাতব বস্তুটি।

রয়টার্সের প্রতিবেদন বলছে, বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টা নাগাদ বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৪ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিসেম্বর ডেলিভারি জন্য ফিউচার মার্কেটেও প্রায় ১ শতাংশ বেড়েছে হলুদ ধাতব বস্তুটির দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৭ দশমিক ১০ ডলার।

গত সোমবার (২০ অক্টোবর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল। এরমধ্যেই মঙ্গলবার (২১ অক্টোবর) এক ধাক্কায় প্রায় ৫ দশমিক ৩ শতাংশ দাম কমেছিল। তবে বুধবার ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম।

এদিকে দেশের বাজারে টানা ৮ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ গত রোববার (১৯ অক্টোবর) ভরিতে এক লাফে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত